দাগনভূঞা প্রতিনিধিঃ ফেনীর দাগনভূঞা উপজেলা বিএপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা মঞ্চ আগুনে পুড়িয়ে দিয়েছে দূবৃর্ত্তরা।
শনিবার ভোর রাতে দাগনভূঞা পৌরসভার আলাইয়ার পুর বদরেন্নেছা উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্মিত এ মন্ছ জালিয়ে দেয়া হয় বলে জানা গেছে।
দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন অভিযোগ করেন,রাতে ২টি মাইক্রোবাস ৩টি সিএনজি এবং আনুমানিক ১৫/১৬ টি হোন্ডা নিয়ে বিএনপির ৪০ বৎসর পূতি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্যানডেল ও স্টেজ এ আগুন লাগিয়ে চলে যায় সন্ত্রাসীরা ।
আকবর হোসেন আরো অভিযোগ করেন, যেখানে পুলিশ সহযোগিতায় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে । তাই কার কাছে এ ঘটনার বিচার চাইবো। নিন্দা জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি।
এদিকে এ ঘটনার সাথে ক্ষমতাসীন দলের কেউ জড়িত নয় জানিয়ে দাগনভূঞা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জয়নাল আবেদীন মামুন জানান, বিএনপির অভ্ন্তরিন কোন্দলের কারনে এ ঘটনা ঘটেছে।ক্ষমতাসীন দলের কেউ এ ঘটনার সাথে জড়িত নয়।






