স্টাফ রিপোর্টার : দাগনভূঞার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে রামনগর দারুস সুন্নাহ্ মঈনুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন বুধবার সকালে অনুষ্ঠিত হয়।
ইয়ুথ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এম শরীফ ভূঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন করমূল্যাপুর বায়তুল দিদার মসজিদের ইমাম আবদুর রহিম সোহেল, মাদ্রাসার মুহতামিম মাওলানা ইসমাঈল হোসেন, ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির সাধারন সম্পাদক সাংবাদিক কাজী ইফতেখার, ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শক তাজমুল হোসেন, ফেনী আইটি সেন্টার এর প্রশিক্ষক খাজা মাঈন উদ্দিন রাকিব প্রমুখ।
সোসাইটির পক্ষ থেকে অতিথিবৃন্দ চাল, ডাল, তেল, লবন, চিনি, মুড়ি, বিস্কুট, চিড়া সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করেন।





