শহর প্রতিনিধিঃ- আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদের উপহার বিতরণ করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
শনিবার বিকেলে ফেনী পৌরসভা কনফারেন্স রুমে তিনি এ উপহার বিতরণ করেন।এসময় তিনি ফেনী জেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের সভাপতি/সম্পাদক,ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগের সভাপতি/সম্পাদক,ফেনী পৌরসভার সকল ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগের সভাপতি/সম্পাদক,সকল ইউপি চেয়ারম্যান, ৬টি উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সভাপতি/সম্পাদকের মাঝে তার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করেন।




