ইকবাল হোসেন সাব্বিরঃ-
টেস্টে শতকের সংখ্যায় তামিম ইকবালকে মুমিনুল হক স্পর্শ করেছিলেন ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শতক হাঁকিয়ে। এরপর করোনাভাইরাসের কারণে ক্রিকেট থেকে বিরতি। সেই বিরতির পর টেস্টে ফিরেই নিজের ৪১ তম টেস্টে তামিম ইকবালকে টপকে গিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন দ্বিতীয় সেশনে নিজের টেস্ট ক্যারিয়ারে দশমবারের মতো শতক স্পর্শ করেন মুমিনুল হক।
৪৭ রানে ৩ উইকেট নিয়ে চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। মুমিনুল হকের ব্যক্তিগত সংগ্রহ ছিল ৩১ রান। প্রথম সেশনে মুশফিকুর রহিমের উইকেট হারায় বাংলাদেশ। রাহকিম কর্নওয়ালের বলে এলবিডব্লিউ হন মুশফিক। এরপর মুমিনুলের সঙ্গে জুটি বাঁধেন লিটন কুমার দাস। প্রথম সেশনে মুমিনুল অপরাজিত থাকেন ১২৭ বলে ৮৩ রান করে।
লাঞ্চের পর রাহকিম কর্নওয়ালের বলে সিঙ্গেল নিয়ে শতক পূরণ করেন মুমিনুল। এরপর ১১৫ রানের ঘরেই থামতে হয় টেস্ট অধিনায়ক কে গাবরিয়াল বলে কেমার রোচ সেই ক্যাচ হাতে নিতে ভুল করেন নি। অন্যদিকে তার সঙ্গী লিটন অর্ধশতক পার করেই ৬৯ এ থেমে যান। এরপরই ব্যাটিং এ এলো প্রথম ইনিংসে জীবনের প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া মেহেদী মিরাজ করতে পারেনি দ্বিতীয় ইনিংসে তেমন কিছুই আউট হন ব্যাক্তিগত মাত্র ৭ রানেই। তাইজুল আউট হয় ৩ রানেই। এবং এরই মধ্যে দিয়ে দিনের দ্বিতীয় সেশন শেষে ২২৩ রান করে মোট ৩৯৫ রানের বিশাল লিড ছুড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে।
বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২২৩ রান। বাংলাদেশের লিড ৩৯৫ রান।



