এম নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪ নং আনন্দপুর ইউনিয়নের কেন্দ্র কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট শনিবার বিকেলে উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়ায় উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুল হক মেম্বারের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফয়েজ আহাম্মদের ও উপজেলা যুবলীগ সভাপতি সালেহ আহাম্মদ মিন্টুর সঞ্চালনায় অন্যান্যের মাঝে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী ২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দীন হাজারী।
অন্যান্যের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান বিকম,সহ-সভাপতি খায়রুল বশর মজুমদার তপন,রুহুল আমীন মজুমদার,যুগ্ম সাধারন সম্পাদক ও দরবারপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন মজুমদার, পরশুরাম উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দীন মজুমদার,ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী জামাল উদ্দীন,পরশুরাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আলীম মজুমদার,সাংগঠনিক সম্পাদক ও আনন্দপুর ইউপি চেয়ারম্যান
আলহাজ্ব হারুন মজুমদার, যুগ্ম সাধারন সম্পাদক ও ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম,মুন্সির হাট ইউপি চেয়ারম্যান ভিপি নুরুল আমীন,মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু,জেলা পরিষদ সদস্য এম সফিকুল হোসেন মহিম,ফুলগাজী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক একরাম পাটোয়ারী,উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নাসির উদ্দীন। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
–
সম্পাদনা : জে আই রাজু।






