নিজস্ব প্রতিনিধি : নারীর ক্ষমতায়ন, নারী জাগরন,বাল্য বিবাহ, নারী নির্যাতন, ও যৌতক প্রথা বন্ধ ও মাদক নির্মুল করা, এ প্রতিপাদ্যকে সামনে নিয় জাতীয় নারীজোট ফেনী জেলা শাখার এক প্রতিনিধি সভা নারী নেত্রী ছালেহা বেগম মেম্বারের সভাপতিত্বে শুক্রবার সকাল ১০টায় পুর্বছাগলনাইয়া শিরীন আখতার এমপির নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসদ সাধারন সম্পাদক ফেনী ১ আসনের মাননীয় সংসদ সদস্য শিরীন আখতার এম পি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনীজেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী, ওনারীজৌট কেন্দ্রীয় সদস্য রোকেয়া সুলতানা আন্জু।

অারো উপস্থিত ছিলেন,জেলা জাসদের সাংগঠনিক সসম্পাদক বাবু মিহির কান্তি নাথ, সংখ্যালগু বিষয়ক সম্পাদক বিনোদ বিহারী বিশ্বাষ ভানু,ফুলগাজী উপজেলা আওয়ামিলীগের যুগ্নসাধারন সম্পাদক এডভোকেট শাহীন,ছাগলনাইয়া উপজেলা নারী জোটের যুগ্ন আহবায়ক মাহমুদা আক্তার,ঘোপাল ইউনিয়ন নারী জোটের সভাপতি রাহেলা আক্তার ও সাধারন সম্পাদক জরিনা আক্তার,ছাগলনাইয়া পৌর নারী জোটের সভাপতি জাহানারা বেগম সহ ছাগলনাইয়া,ফুলগাজী ও পরশুরাম অঞ্চলের তিনশতাধিক নারী নেত্রী উপস্থিত ছিলেন।
–
সম্পাদক ও প্রকাশক : মোঃ জহিরুল ইসলাম (রাজু)
প্রধান কার্যালয় : এলাহী শপিং কমপ্লেক্স, ২য় তলা, মেইন রোড, ফুলগাজী, ফেনী।
©বিনা অনুমতিতে সংবাদ/ছবি ব্যবহার বেআইনি।
যোগাযোগ :
ই-মেইল : [email protected]
মোবাইল : 01812-86 98 23.
©২০১৬-২০১৯ সর্বস্বত্ব সংরক্ষিত । ‘ফুলগাজী নিউজ ডট কম’





