ফুলগাজী প্রতিনিধি : ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অন্যান্য উপজেলার চেয়েও জমকালো অনুষ্ঠান ও আনন্দ উৎসবে অনুষ্ঠিত হয়েছে ।
৩০ জুলাই জাতীয় পতাকা উত্তোলন, ডিসপ্লে পদর্শনের মাধ্যমে উপজেলার হাসানপুর কলেজ প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আনন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান হারুন মজুমদারের তত্বাবধায়নে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী জামালের উদ্ভোধনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট আকরামুজ্জামান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামীলীগের সদস্য শেখ আবদুল্লাহ, আমজাদহাট ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল হকের সভাপতিত্বে ফয়েজ আহম্মদ পাটোয়ারীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবুল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন বাহার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান নুরুল আমিনসহ উপজেলার বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলো।
অনুষ্ঠানের শুরুতে প্রবিণ রাজনীতিবিধ ১০ জনকে ক্রেস্ট ও মজিব কোট পরিয়ে সম্মাননায় ভূষিত করা হয়।






