নিজস্ব প্রতিবেদক : ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন ২৭ অক্টোবর বিকালে জিএমহাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ। আমন্ত্রিত অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি শেখ আবদুল্লাহ, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জজ, ফেনী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন ও রিয়াজুল ইসলাম মজুমদার, দপ্তর সম্পাদক মো. হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ইমাম, স্কুল বিষয়ক সম্পাদক মো. নোমান, সদস্য শাহজাহান সাজু ও করিম সারওয়ার, ফেনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদ আকবর অভি।
সম্মেলন উদ্বোধন করেন ফুলগাজী উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুল হক ভূঞা রাশেদ ও সাধারণ সম্পাদক শামীম মজুমদার।
বর্ণাঢ্য এই সম্মেলনে জিএমহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কেফায়েত উল্লাহ তুহিন সভাপতিত্বে ও জিএমহাট ইউনিয়ন ছাত্রলীগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামশেদ পারভেজ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। আলোকসজ্জায় সজ্জিত রং- বেরঙ এর বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন ফুলগাজী উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি সামছুল হক ভূঞা রাশেদ।
বক্তারা বলেন, ছাত্রলীগের কমিটিতে কোন অছাত্র ও মাদকের সাথে সম্পৃক্ত, ইভটিজার, অপকর্মকারীরা কোন ব্যক্তির ঠাঁই হবে না। যারা বঙ্গবন্ধুর নীতি আদর্শ মেনে সংগঠন করতে পারবে শুধুমাত্র তাদেরকেই কমিটিতে যুক্ত করা হবে।






