এম নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ ফেনীর ছাগলনাইয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে মোঃ মোস্তফা ও সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম চৌধুরীকে নির্বাচিত করা হয়।
রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ছাগলনাইয়া প্রেস ক্লাব মিলনায়তনে বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যের উপস্থিতিতে ২০ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। বিগত কমিটির সভাপতি মোহাম্মদ শেখ কামাল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় উক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নতুন কমিটিতে সহ-সভাপতি মোঃ শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক এম নিজাম উদ্দিন মজুমদার সজিব (মোহনা টিভি), অর্থ সম্পাদক এম দেলোয়ার হোসেন,
দপ্তর সম্পাদক কাজী নুরুল আলম নিলু, প্রচার সম্পাদক যতিন্দ্র সুত্রধর, তথ্য ও যোগাযোগ সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল, ক্রীড়া সম্পাদক আবদুল হান্নান সোহেল, সাহিত্য ও মাসুম বিল্লাহ ভুইয়া নির্বাচিত হয়। এছাড়া কার্যকরী কমিটির সিনিয়র সদস্য পদে রয়েছেন মোহাম্মদ শেখ কামাল, মোঃ আবুল হাসান, এবিএম নিজাম উদ্দিন ও কবির আহাম্মদ ছিদ্দিকী। সদস্য পদে রয়েছেন, কফিল উদ্দিন মজুমদার, মোঃ রফিক উদ্দিন, মাজহারুল ইসলাম ভুইয়া, আবু তৈয়ব টিপু, শাহ মোঃ জিয়াউল হক রুবেল, ও কাজী মহিব উল্ল্যাহ।





