এম.নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ
ছাগলনাইয়া পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে।আজ ৪ আগষ্ট (রবিবার) সকাল ১১ টায় পৌর সভার সম্মেলন কক্ষে
২০১৯-২০ অর্থ বছরের ৩৪ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ৫’শ ৩২ টাকার বাজেট ঘোষনা করেন পৌর মেয়র এম মোস্তফা।
কাউন্সিলর হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও কাউন্সিলর সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে কাউন্সিলর মো: সামছুল হক,মেহেদী হাসান চৌধুরী শিমুল, কামাল উদ্দিন পাটোয়ারী ( খোকন), ছলিম উল্ল্যাহ ভূইয়া
,মোজাহারুল ইসলাম মুসা, জাহাঙ্গীর আলম ভূইয়া, আলোয়া বেগম মঞ্জু,হাছিনা বেগম, শাহেনা আক্তার , সচিব মো: আবদুল হাই, সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির সহ ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।বাজেট পরবর্তী উম্মুক্ত আলোচনায় পৌর সভার উন্নয়নকল্পে বিভিন্ন উন্নয়নমূলক বক্তব্য রাখেন এবং মেয়র এম মোস্তফা পৌরসভাকে আধুনিক পৌরসভায় উন্নীত করতে দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন।






