এম নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ ছালনাইয়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে মাঠ দিবস ও রিভিউ ডিসকাসন অনুষ্ঠিত হয়েছে।
২ এপ্রিল মঙ্গবার বিকেলে উপজেলার পাঠাননগর ইউনিয়নের বাথানিয়ায় কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন সংরক্ষন ও বিতরন( ৩য় পর্যায়)প্রকল্পের এসএমই প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ গোলাম রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আবুল হোসেন তালুকদার। জেলা প্রশিক্ষন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন খাঁন এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মোঃ জয়েন উদ্দীন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মনির আহাম্মদ চৌধুরী,সাংবাদিক এম নিজাম উদ্দীন মজুমদার সজিব( মোহনা টিভি)।
এসময় সুফলভোগী কৃষক কৃষানীরাও বক্তব্য রাখেন। বক্তারা বলেন সরিষা উৎপাদন ও সয়াবিনের পরিবর্তে সরিষা তেল ব্যবহারের গুরুত্বআরোপ করে তেল, ডাল ও মসলা ফসল আবাদ বাড়ানো এবং কৃষক পর্যায়ে ক্ষুদ্র বীজ ব্যবসায়ী তৈরীর মাধ্যমে কৃষকের কাছে তেল, ডাল ও মসলা ফসলের বীজ সহজলভ্য করার প্রচেষ্টা কৃষি বিভাগ করবে।এছারা কিভাবে মধু চাষ করা যায় তার উপর একটি প্রামান্যচিত্র উপস্থাপন করা হয়।



