মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল :
“সুস্বাস্থ্যই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ছাগলনাইয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাদক বিরোধী সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকদব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস ২০১৯ উপলক্ষে দেশব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে ২৬ জুন বুধবার উপজেলা হক রুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী’র সভাপতিত্বে এ সসয় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ্ উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঁঞা, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হোসেন পাটোয়ারী রুবেল, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিআরডিবির সভাপতি মুজিবুর রহমান মুজিব, উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার আল মোমিন, প্রাথমিক শিক্ষা অফিসার মহি উদ্দিন,
ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, বঙ্গবন্ধু বøাড ব্যাংক ছাগলনাইয়া’র সভাপতি কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেনীর ছাত্ররা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু বøাড ব্যাংক ছাগলনাইয়া’র সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ এনায়েত উল্যাহ সোহেল বলেন, আমরা বঙ্গবন্ধু বøাড ব্যাংক ছাগলনাইয়া’র মাধ্যমে উপজেলা ৭-৮শ স্বেচ্ছাসেবী ছেলে/মেয়েকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। এদের মাধ্যমে সমাজ থেকে মাদককে একেবারে ছুড়ে ফেলে দেওয়ার চেষ্টাও চালাচ্ছি। আজকে যারা ছাত্র আমার কথা শুনচো, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই মাদক সমাজ, দেশ ও জাতিকে ধ্বংশ করে দেয়। তাই তোমরা জীবনে কোন দিন মাদককে সেবক করবে না, মনে রাখতে হবে পরিবারে একজন মাদকাসক্ত থাকলে ওই পরিবার নরকে পরিনত হয়।
বিশেষ অতিথির বক্তব্যে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ্ উদ্দিন আহমেদ বলেন, আমি একনীতিতে বিশ^াস করি। আমি ছাগলনাইয়া থানায় যোগ দেওয়ার পর থেকে বলে আসছি যে, ছাগলনাইয়াতে হয়তো আমি থাকবো না হয় মাদক থাকবে। কোন অবস্থাতে মাদক সেবী ও বিক্রেতাকে ছাড় দেওয়া হবে না।
সভাপতির বক্তব্যে ছাগলনাইয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী বলেন, সিগেরেটে ফু দিলে হিরো হওয়া যায় না, হিরো হতে হয় কর্মের মাধ্যমে। তাই আমাদের সবাইকে নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলতে হয়। তাহলে আমাদের সমাজ পরিবর্তন হবে। মনে রাখতে হবে কোন দিন যদি বন্ধুর আড্ডায় সিগেরেটে ফু দেন, তাহলে একদিন তোমরা বড় নেশাগ্রস্থ হয়ে পড়বেন। তোমরা যে মুখে মা ডাকো সে মুখে কোন দিন মাদক তুলে নিবানা।



