আহমেদ রনিঃ
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৮নং রাধানগর ইউনিয়ন পূর্ব মধুগ্রামে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় অবৈধভাবে ফসলি জমির উপরিভাগ মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম।
এসময় ফসলি জমির উপরিভাগ মাটি কাটার অপরাধে রাধানগর ইউনিয়নেরের পূর্ব মধুগ্রামের শরীয়ত উল্ল্যাহ মজুমদারের ছেলে আনোয়ার হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা মোতাবেক ৬০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সময় সহযোগিতায় ছিলেন ছাগলনাইয়া থানার একদল পুলিশ টিম সহ ভূমি অফিসের অনান্য কর্মকর্তা।





