এম নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাঈন উদ্দীনের খুনি রোকসানা আক্তার পপির ফাঁসির দাবিতে মানবন্ধন হয়েছে।
শনিবার সকালে শুভপুর ইউনিয়নের নতুন বাজারে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও এর অংগ সংগঠনের ব্যানারে আয়োজিত ঘন্টা ব্যাপি মানববন্ধনে ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আজিজুর রহমান মজনুর সভাপতিত্বে ও মনুর হাট আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আসিফ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ সেলিম,বাংলাদেশ অন-লাইন গনমাধ্যম এসোশিয়েশনের চেয়ারম্যান ও দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার কাজী ফারুক,আওয়ামীলীগ নেতা নুরুল হুদা হায়দার,ইউপি সদস্য আনোয়ার হোসেন পলাশ,ফজলুর রহমান সজিব উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন অভি,মীরসরাই উপজেলা যুবলীগ নেতা আরেফীন নাহিদ,নিহতের বড় ভাই মোঃ জাফর উদ্দীন ও ছোট ভাই সাহাব উদ্দীন।এসময় আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেয়।
বক্তারা বলেন মাঈন উদ্দীনকে সম্পূর্ন পূর্বপরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।এই হত্যা কান্ডের সাথে খুনি পপিসহ তার পরিবারের লোকজন জড়িত থাকতে পারে।হত্যার পূর্বেও বহুবার খুনি পপির পরিবার থেকে মাঈন উদ্দীনকে হুমকি দেয়া হয়েছিল।তারা আরো বলেন খুনি পপিকে বাঁচানোর জন্য মামলাকে ভিন্নদিকে নেয়ার চেষ্টা চলছে।
বিশেষ করে পপির পরিবারের এক পুলিশ সদস্য মামলাকে ভিন্ন দিকে নেয়ার চেষ্টা চালাচ্ছে।বক্তারা বলেন খুনি পপির ফাঁসির দাবিতে প্রয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সামনে এবং প্রধান মন্ত্রীর কার্যালয়ের সামনে গিয়ে খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন করব
বক্তারা বলেন মামলাটি যেন সিআইডিকে হস্তান্তরের মাধ্যমে সঠিক তদন্ত করে খুনির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। এবং সকলে এই ব্যাপারে সঠিক তদন্ত করে খুনির ফাঁসির ব্যাবস্থা করে সেজন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।উল্লেখ্য গত ১৬ আগস্ট রাতে চট্টগ্রামের ফয়েজলেক এলাকায় লেকসিটি মোটেলের ২য় তলায় শুভপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাঈন উদ্দীনকে প্রেম ঘটিত কারনে মিরসরাই উপজেলার বারাইয়ার হাটের চীনে ডাক্তারী পড়ুয়া শিক্ষার্থী রোকসানা আক্তার পপি গলা কেটে ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে নির্মমভাবে হত্যা করে। পরে মাথাটি ডাস্টবিনে ফেলে দেয় এবং শরীরের বাকী অংশ বিছানার তোষকের নিচে চাপা দিয়ে পালিয়ে যাবার সময় পুলিশের কাছে আটক হয়।





