নিজস্ব প্রতিবেদক : ‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৮ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দায় চৌধুরী সোহেল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহেরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বেগম জুলেখা জান্নাত শিল্পী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






