এম নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ পবিত্র মাহে রমজানকে সামনে রেখে উপজেলার মহামায়া ইউনিয়নের বক্তারহাট ক্রীড়া সোসাইটির উদ্যোগে দরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।৩ মে শুক্রবার বিকেলে বক্তারহাট নিজস্ব কার্যালয়ে উক্ত ইফতার সামগ্রী বিতরন করা হয়।সোসাইটির সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহনা টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক এম নিজাম উদ্দীন মজুমদার সজিব।অন্যান্যের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি কাজী নুরুল আলম।সোসাইটির উপদেষ্টা আজম মনছুর রাসেলের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সোসাইটির সদস্য আজম মঞ্জুর উজ্জ্বল,মোঃ ইমরান,মোঃ মোস্তফা কামাল,মোঃ আজাদ হোসেন শামীম,মোঃ রাজু,ইমানুল কবির,নাসির উদ্দীন রাকিব,মোঃ নিশান,মোঃ ওমর ফারুক,মোঃ শাহ মিরান,মোঃ শুভ,মোঃ রিয়াজ,মোঃ মুরাদ হোসেন,মোঃ তৌহিদ,সাগর,নিজাম উদ্দীন,নুর নবী,আরাফাত সাগর,শাহিন,বিকাশ,বিশাল,রুবেল হোসেন ও তুহিন।



