নিজস্ব প্রতিনিধিঃ- মুজিবর্য উপলক্ষে ছাগলনাইয়ায় ৭৫টি ভূমিহীন -গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর প্রদান করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠানে ইউএনও সাজিয়া তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী – ১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর মেয়র এম মোস্তফা, এসিল্যান্ড হোমায়রা ইসলাম, ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, বিবি জোলেখা শিল্পি, ওসি মোঃ শহীদুল ইসলাম,ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, আবদুল্লাহ সেলিম, গরীর শাহ হোসেন চৌধুরী বাদশা, আজিজুল হক মানিক, উপজেলা জাসদের সভাপতি বীর মু্ক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার প্রমূখ।
অনুষ্ঠানে ৭৫টি ভূমিহীন পরিবারের মাঝে দলিলপত্র হস্তান্তর করা হয়। ছাগলনাইয়া উপজেলায় মোট ১১২টি ভূমিহীন কে প্রধানমন্ত্রীর উপহার ঘর প্রদান করা হবে।


