এম নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ ছাগলনাইয়ায় ঘোপাল ইউনিয়নের দৌলতপুর বাসীর উদ্যোগে গুনিজন সংবর্ধনা ও ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার বিকেলে ইউনিয়নের নতুন মহুরীগঞ্জ বাজারে অনুষ্ঠানে বিশিষ্ঠ্য ব্যাংকার ফজলুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমান।
দৌলতপুর বাসীর আহবায়ক মোহাম্মদ আইয়ুবের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের( ডিইউজে)সাধারন সম্পাদক বিশিষ্ঠ্য সাংবাদিক সোহেল হায়দার চৌধুরী,ছাগলনাইয়া পৌর সভার মেয়র এম মোস্তফা,জেলা পরিষদ সদস্য আকতার হোসেন স্বপন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আনোয়ারুল ইসলাম ফারুক, কবি ও মুক্তিযোদ্ধা জহির উদ্দীন বাবুল,আলমগীর ভূঁইয়া রনি,কবি ইকবাল চৌধুরী, জয়নাল আবদীন জাহাঙ্গির,মোঃ সেলিম,রফিকুল ইসলাম,তাজুল ইসলাম।
প্রধান অতিথি মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন এলাকার উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে বিভেদ থাকলে চলবেনা।এলাকাকে যেন সবাই ভাল ভাবে সুন্দরভাবে চিনতে পারে সেজন্য ভাল কাজের মাধ্যমে সবার কাছে পরিচিতি অর্জন করতে হবে।তিনি আরো বলেন ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রুপ নিবে ইতিমধ্যে অনেকটা বাস্তবায়ন হয়ে গেছে।আজ দেশ ধ্রুতগতিতে উন্নতির পথে এগুচ্ছে।এলাকাবাসীর অনুরোধের প্রেক্ষিতে তিনি বলেন এলাকার উন্নয়নে সাধ্যমত চেষ্টা করে যাব। যেখানে যা বলার দরকার হয় বলব। এলাকাবাসীর সহযোগীতা নিয়ে তিনি কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক নেতা সোহেল চৌধুরী বলেন এই মাতৃভূমির কাছে আমি কৃতজ্ঞ, এলাকার বিশেষ ব্যক্তিদের কৃতজ্ঞতা স্বীকার করে তিনি মাথা নিচু করে সম্মান প্রদর্শন করেন।তিনি শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তাঁদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন।আরো বলেন এই এলাকার মানুষ তাকে সহযোগীতা না করলে আজকে এতটুকু আসতে পারতেননা,জননেত্রী শেখ হাছিনা না থাকলে, আওয়ামীলীগ ক্ষমতায় না থাকলে আজকে এই পর্যায়ে আসতে পারতেননা এই মঞ্চে দাঁড়াতে পারতেননা।
তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন সকল ভেদাভেদ ভুলে সবাই মিলে একসাথে কাজ করতে হবে।আধুনিক ও যুগোপযোগী ইউনিয়ন বির্নিমানে ঐক্যের কোন বিকল্প নেই।অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিদের ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে বরন করা হয়।অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক জুলফিকুল সিদ্দীকি,ইউপি সদস্য এমদাদ হোসেন রিংকু,আনোয়ার হোসেনসহ রাজনীতিবীদ,সাংবাদিক, কবি-সাহিত্যিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





