মনসুর আহমদ: ছাগলনাইয়ায় কৃষকদের মাঝে নগদ টাকা সহায়তা দিয়েছে বেসরকারী সেচ্ছাসেবী সংগঠন‘ ষড়ঋতু ফার্মার এন্ড ইয়ুথ ফাউন্ডেশন’ । সোমবার (১৪-১০-২০১৯) সকালে ছাগলনাইয়ার পৌরসভার মটুয়ায় ৫ জন কৃষকের মাঝে ব্রি আর-২২ ধান চাষাবাদের জন্য এই অনুদান দেয়া হয়।
এসময় স্থানীয় কাউন্সিলর মো: জাহাঙ্গীর আলম ভূঞা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মো: মনির আহম্মেদ, ষড়ঋতু ফার্মার এন্ড ইয়ুথ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাহেদ উল্ল্যাহ দস্তগীর জামশেদ,সহ-সভাপতি সাইদুল হক মিয়া ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মনসুর আহমদ।
প্রসঙ্গত; ফেনীর দরিদ্র কৃষকের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ষড়ঋতু ফার্মার এন্ড ইয়ুথ ফাউন্ডেশন। এছাড়াও এর আগে কৃষকদের মাঝে ধানবীজ, জৈব সার, কীটনাশক ও স্প্রেসহ নানাবিধ সহায়তা করা হয়েছে।





