ছাগলনাইয়া প্রতিনিধিঃ-ছাগলনাইয়া উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে বৃহস্পতিবার (২০মে) মতবিনিময় সভা করেন ওসি শহীদুল ইসলাম।
মতবিনিময় সভা উপস্থিত ছিলেন পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল হায়দার চৌধুরী জুয়েল,ঘোপালের চেয়ারম্যান আজিজুল হক মানিক, রাধানগরের চেয়ারম্যান মাহবুবুল ইসলাম, শুভপুরের চেয়ারম্যান মোঃ সেলিম, মহামায়ার চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী।
এ সময় সকল চেয়ারম্যানদের চুরি, ডাকাতি, দস্যুতা, মাদক ব্যবসা, ইভটিজিং, নারী নির্যাতন সহ সকল ধরনের অপরাধ রোধকল্পে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান ওসি শহীদুল ইসলাম। এসময় তিনি সকল চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন।


