ছাগলনাইয়া প্রতিনিধিঃ ছালনাইয়ার মনুরহাটের রুমানা চৌধুরী শিশু আশ্রমে সোমবার (৩জুন)বিকেলে এতিম ও অসহায় শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আশ্রমের সুপার মিজানুর পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ছাগলনাইয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায় পলাশ।অন্যান্যের মদ্যে উপস্হিত ছিলেন জমিলা হক ট্রাস্টের অফিসার ইনচার্জ জাফর হোসেন মজুমদার,ঢাকার ব্যবসায়ী ওসমাজসেবক হাবিবুর রহমান, ১নং ওয়ার্ড়ের মেম্বার ওবায়দুল হক,সাবেক মেম্বার আবদুল মুনাফ,আশ্রমের শিক্ষক ফয়সাল মাহমুদ ও শাহাদাত হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।পরে সবাই এতিমদের সাথে ইফতার ও দোয়া মাহফিলে শরীক হন।



