মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল : ৩ আগষ্ট শনিবার মহামায়া গণ পাঠাগার বই পাঠ প্রতিযোগিতা-২০১৯ দুপুর ২ ঘটিকা “চাদঁগাজী হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে” অনুষ্ঠিত হয়। পাঠাগারের সভাপতি মোঃ ইউনুছ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদগাজী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাহেরা বেগম।
এ তিনি পাঠ প্রতিযোগীতা উদ্ভোধন করেন, বাংলা বিভাগের প্রভাষক লায়ন মোরশেদ হোসেন’র সঞ্চালণায় এ সময় বক্তব্য রাখেন, চাঁদগাজী হাইস্কুল এন্ড কলেজের যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক মোঃ ইউনুছ, ইংরেজি বিভাগের প্রভাষক কালিমউদ্দিন, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক এনামুল হক, বাণিজ্য বিভাগের প্রভাষক টিটল সাহা, পাঠাগারের সমাজকল্যাণ সম্পাদক ও স্কুলের সহকারি শিক্ষক মোহাম্মদ উল্লাহ, সহ সাধারণ সম্পাদক মোরশেদ আলম সহ কলেজের একাদশ, দ্বাদশ শ্রেনীর ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন।






