এম নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিন মটুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন ও পুরস্কার বিতরণকরা হয়েছে।
প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী(পিইডিপি-৩) প্রকল্পের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৯৮ লাখ ৯৩ হাজার টাকা ব্যায়ে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন ফেনী -১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার।উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও বার্ষীক পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহিবুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী -১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার। সহকারী শিক্ষক ইকবাল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহি উদ্দীন,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউসুফ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার,শিমুল চৌধুরী,কাউন্সিলর মন্সি নুর হোসেন,পেয়ার আহাম্মদ মজুমদার,বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন চন্দ্র সূত্রধর, কলেজ ছাত্রলীগ সভাপতি আমীর হোসেন কিরন।শেষে অতিথিবৃন্দ ৫০ টি ইভেন্টে ৫০ জন বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।




