নিজস্ব প্রতিবেদক : রবিবার ছাগলনাইয়ার ঘোপালে সন্ত্রাসীদের গুলিতে নিহত সিরাজ উদ্ দৌলার পরিবারকে দেখতে গিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরীন আখতার।
তিনি সোমবার দুপুরে নিহত সিরাজের নিজকুঞ্জুরা গ্রামের বাড়ীতে গিয়ে তার পরিবারকে শান্তনা দেন। এ সময় এমপি শিরীন আখতার বলেন সিরাজ একজন নিরপরাধ ছেলে। যে বা যারাই তাকে হত্যা করেছে তারা কেউই ছাড় পাবেনা।
তিনিবলেন কোন দল বা মুখ দেখে নয়,সিরাজ হত্যায় যারাই জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।এমপি শিরীন আখতার আরো বলেন, বিগত ৬ বছর ছাগলনাইয়া শান্ত ছিল।হঠাৎ শান্ত ছাগলনাইয়াকে অশান্ত করার পাঁয়তারা চালানো হচ্ছে।যারা এহেন অপকর্মে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।তিনি অবিলম্বে সিরাজ হত্যাকারীদের গ্রেফতারের জন্য প্রশাসনকে নির্দেশ দেন।
এ সময় ছাগলনাইয়া থানার অফিসার
ইনচার্জ মেজবাহ উদ্দিন তাঁর সাথে ছিলেন।






