ছাগলনাইয়া প্রতিনিধিঃ- শনিবার(১২জুন) রাতে ৯ নং ওয়ার্ড় পূর্ব ছাগলনাইয়া কাউন্সিলর মুন্সী নুর হোসেন মোটরসাইকেল দুঃঘটনা গুরুতর আহত অবস্থায় ফেনী সদর হাসপাতালে নিলে কর্মরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাতে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ তে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে আইসিইউ তে (১৩ জুন) রবিবার ভর্তি করা হয়।
(১৪ জুন) সোমবার বিকালে আহত মুন্সী নুর হোসেন কে দেখতে গ্রীন লাইফ হাসপাতালে ছুঁটে আসেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার এমপি। এই সময় তিনি ডাক্তারদের সাথে চিকিৎসার ব্যপারে খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটি সমবায় বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা আনজু, বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রশিদুল হক ননী প্রমুখ।


