এম নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ ছাগলনাইয়া উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আলহাজ্ব আবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে নবীন বরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২ জুলাই মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে নতুন শিক্ষার্থীদের বরন ও ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আবুল খায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী -১ আসনের সংসদ সদস্য ও প্রতিষ্ঠানের সভাপতি শিরীন আখতার। রসায়ন বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক আবদুল হান্নান মিয়া ও ইংরেজী বিভাগের সিনিয়র প্রভাষক নাসরিন আক্তারের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোঃ জাফর আহাম্মদ,কলেজ ছাত্রলীগের আহবায়ক মুন্সি মোর্শেদ আলম,যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম,অনার্স ৪র্থ বষের ছাত্র মোঃ তৌহিদ চৌধুরী,দ্বাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রী শামিমা আক্তার ও ফারজানা আক্তার,একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রী কুররাতুল আঈন ও মোঃ রাজু।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক নুরুল আমিন ভূঁইয়া, জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী, উপজেলা জাসদের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ,সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে প্রধান অতিথী প্রতিষ্ঠানের সামনে একটি ঔষধী গাছেরর চারা রোপন করেন এবং প্রত্যেকটি নতুন শিক্ষার্থীর হাতে ফলজ,বনজ ও ঔষধী গাছের চারা তুলে দেন।




