মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল, ছাগলনাইয়া প্রতিনিধি : ছাগলনাইয়া পৌর এলাকার দক্ষিণ সতর গ্রামের কৃতি সন্তান বাদল চৌধুরীর উদ্যোগে প্রতি বছরের ন্যায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ৪ মে শনিবার সকাল ৮টায় দক্ষিণ সতর চৌধুরী বাড়িতে এলাকার অসহায় পরিবার গুলোর এ ইফতার সামগ্রী বিতরন করা হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিশিষ্ট দানবীর, সমাজ সেবক ও ব্যবসায়ী বাদল চৌধুরী, কাউন্সিলর শিমুল চৌধুরী, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র উপদেষ্টা বেলাল মিয়াজি, আদর চৌধুরী, মাস্টার কবির আহাম্মদ, মহন চৌধুরী, স্বপন, সুমন,মনজু চৌধুরী, শিবলু চৌধুরী, কালাম ফকিরসহ প্রমুখ ।
এ সময় অতিথিবৃন্দ এলাকার অসহায় পরিবার গুলো মাঝে ইফতার সামগ্রী তুলে দেন।



