ফারুক আহমদ শামীম : ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চাঁনপুর ইসলামিয়া দাখিল মাদরাসা’র বাউন্ডারি নির্মাণের কাজ আল-আইমান ফাউন্ডেশনের অর্থায়নে চলমান।
বুধবার (৩১জুলাই) নির্মাণাধীন কাজের পরিদর্শন করতে আসেন মাদরাসা’র উপদেষ্টা ও স্থানীয় পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল ও মাদরাসাটির পরিচালক ও আল-আইমান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন।
এই সময় উপস্থিত ছিলেন পাঠাননগর ইউনিয়ন যুবলীগের সভাপতি খুরশিদ আলম পাটোয়ারী ও রানীরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহাম্মদ রিয়াদ ও চাঁনপুর জামে মসজিদের সভাপতি নুরুন্নবী মজুমদার সহ এলাকার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এসময় মাদরাসা’র পরিচালক আলাউদ্দিন আল মামুন বলেন, এইদ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কে শ্রেষ্ঠ একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে, শিক্ষার্থীদের পড়াশোনা’র মান উন্নত করতে হবে,
শিক্ষার্থীদের কে পড়াশোনায় মনোযোগ ও অভিভাবক দের কে সন্তানের প্রতি সচেতন হওয়ার অনুরুধ করেন।
সাম্প্রতিক সময়ে ছেলে ধরা গুজব নিয়ে আলাউদ্দিন আল মামুন বলেন, গুজবে কান না দিয়ে সন্তানকে নিয়মিত মাদরাসা’য় পাঠাবেন, কাউকে ছেলে ধরা সন্দেহ হলে দ্রুত থানায় যোগাযোগ করার নির্দেশ দেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল বলেন, বর্তমান বাংলাদেশ সরকার একটি
শিক্ষাবান্ধব সরকার, শিক্ষার মান কে উন্নত করতে সরকার সব প্রকার ব্যবস্থা গ্রহণ করতেছেন। শিক্ষক এবং শিক্ষার্থীদের কে তিনি বলেন, দেশ কে উন্নত বিশ্বে পরিনত করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই,প্রগতিশীল ও উন্নত বিশ্বে পরিনত করতে হবে। শিক্ষা নিয়ে দেশ গড়ার সবাইকে আহবান জানান।






