নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম পাহাড়তলী এলাকায় স্ত্রী হত্যার ছয় বছর পর পলাতক স্বামীকে গ্রেফতার করেছে ফেনী র্যাব ৭।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১১ সময় সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের মনু হাজীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুত্রে জানা যায়, ২০১৪ সালে চট্টগ্রামে থাকা অবস্থায় বাগেরহাটের এক পরিচিত মেয়েকে বিয়ে করে করে সোনাগাজীর যুবক আবুল হোসেন লিঠন। কিছুদিন পর তাদের সংসারে পারিবারিক কলহ দেখা দিলে সে স্ত্রীকে হত্য করে লাশ একটি ড্রামে ভরে রেখে বাসার বাহিরে তালা দিয়ে পালিয়ে যায়। তিনদিন পর বাসা থেকে গন্ধ বের হলে পুলিশ এসে বাসার তালা ভেঙ্গে লাশ উদ্ধার করে। এঘটনাটি তখন চট্টগ্রামসহ দেশে বেশ আলোড়ন সৃষ্টি করে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ লিঠনের খোঁজে তার বাড়িতে আসে। পরে লিঠন বিদেশে চলে যায়। বিদেশ থেকে দেশে এসে গ্রামের বাড়ি রাঘবপুরে অবস্থান করে।
খবর পেয়ে ফেনীস্থ -র্যাব ৭ এর একটি দল সোনাগাজীর রাঘবপুর গ্রামে অভিযান চালিয়ে পলাতক আসামী আবুল হোসেন লিঠনকে গ্রেফতার করে।






