ফেনী জেলা আওয়ামীলীগের প্রধান উপদেষ্ঠা ফেনী ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ নাসিম বলেছেন খালেদার ফুলগাজী ধীরে ধীরে টুঙ্গিপাড়ায় পরিণত হচ্ছে। খালেদা জিয়াকে ফেনীর ফুলগাজীর মেয়ে বলা হলেও তিনি এ এলাকাকে নিজের এলাকা হিসেবে গণ্য করেননি। খালেদা জিয়া ইচ্ছা করলে এ জনপদে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করতে পারতেন। কিন্তু তা তিনি করেননি। সে কারণে ফুলগাজীর মানুষ বিএনপিকে প্রত্যাখান করেছে। উন্নয়নের জোয়ারের কারণে এ জনপদের মানুষ আওয়ামী লীগের পতাকা তলে এসেছেন।
রোববার বিকালে ফুলগাজী পাইলট হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ৮৫০ কোটি টাকা ব্যায়ে মহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রন প্রকল্প একনেকে অনুমোদন হতে চলেছে। আগামী ৬ মাসের মধ্যে কাজ শুরু হবে। আমরা সবাই বঙ্গবন্ধুর লোক। আমার নিজের কোন লোক নেই।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবদুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
তিনি তার বক্তব্যে বলেন, নেতাদের উদ্দেশ্যে বলেন, ক্ষমতা যত বেশী থাকবে, তত বিনয়ী হবেন। নেতারা তৃনমূলের নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে।
সম্মেলন উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বি.কম।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট আক্রামুজ্জামান, সহ-সভাপিত হাফেজ আহম্মদ, খায়রুল বাশার তপন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহানারা বেগম সুরমা,যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, ফেনী সদর উপজেলা আওয়ামীলীগ ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনীর পৌর কাউন্সিলর বাহার উদ্দিন বাহার।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে সাবেক কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম মজুমদারকে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক হারুন মজুমদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।






