করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মহাসংকট কালের শুরু থেকেই বিপন্ন মানবতার সেবায় দরিদ্র, হতদরিদ্র, কর্মহীন, মধ্যবিত্ত, নিম্নবিত্তসহ মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। তার ব্যাক্তিগত তহবিল থেকে করোনাকালে নগদ অর্থ, চাউল, ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দফায় দফায় বিতরণ করেছেন। করোনাকালে মৃত্যুকে উপেক্ষা করে গরীব-দু:খীসহ অসহায় মানুষদের দুয়ারে দুয়ারে খাদ্যসামগ্রি পৌঁছে দিয়েছেন।
তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। কর্মহীন-অসহায়, রিকশাচালক, সিএনজি চালক, মাইক্রো চালক, বাস চালক, জেলে, প্রতিবন্ধী, স্কুল-মাদ্রাসা শিক্ষক, মসজিদের ইমাম মুয়াজ্জিন, মধ্যবিত্ত পরিবার সকলের মাঝে খাদ্যপণ্য সহায়তা করেছেন তিনি। চলমান বৈশ্বিক করোনা মহামারী ৪ মাসের মাথায় দুস্থ্য ও অসহায়দের মাঝে বেসরকারী পর্যায়ে সাহায্য সহযোগিতা অনেকটা বন্ধ হয়ে গেলেও প্রতিগত ছয় মাস প্রতি শুক্রবার বিপন্ন মানুষের সেবায় তার নিজ বাড়ী শিলুয়া চৌধুরী বাড়ীর দরজায় নগদ অর্থ সহায়তা অব্যাহত রেখেছেন তিনি।
করোনা দূর্যোগে অসুস্থ্য ও দুস্থ্যদের চিকিৎসা সহায়তা প্রদান, করোনার উপসর্গ ও করোনায় মৃতদের দাপনের জন্য চার মাস ব্যাপী নিজের অর্থায়নে ও পৃষ্ঠপোষকতায় গঠিত ভাড়া করা এ্যাম্বোল্যান্সসহ চিকিৎসা সহায়তা ও আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছে উপজেলা চেয়ারম্যান করোনা কুইক রেসপন্স টিম।
ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) বিশ্ব ব্যাপী একটি মহামারী। যার জন্য এমন সংকটময় পরিস্থিতি জীবনে আর দেখিনি। একদিকে কর্মহীন অনাহারী মানুষের আর্তনাদ। আমার ছাগলনাইয়াবাসী বেঁচে থাকলে আমি বেঁচে থাকবো। তারা ভালো থাকলে আমি ভালো থাকবো। তাই আজ নিজেকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছি যে এ মহামারীতে নিজেকে এ ছাগলনাইয়াবাসীর জন্য উৎসর্গ করলাম।
©AbmN





