বুধবার, অক্টোবর ১৩, ২০২১
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
No Result
View All Result
No Result
View All Result
Home জাতীয়

করোনায় গৃহবন্দী পরশুরামবাসীর জন্য নাসিম কলেজ মাঠে ছাত্রলীগের সবজি আবাদ

by Jahirul Islam Raju
1 year ago
করোনায় গৃহবন্দী পরশুরামবাসীর জন্য নাসিম কলেজ মাঠে ছাত্রলীগের সবজি আবাদ

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শ্রমিক সংকটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ধান কেটে কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে পরশুরামের ছাত্রলীগ নেতাকর্মীরা। সেই রেশ না কাটতেই এবার শাক-সবজি আবাদ করতে হাতে নিয়ে কোদাল মাঠে নেমেছে তারা। উদ্দেশ্য করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে খাদ্য সরবরাহ স্থিতিশীল রাখা। এর পাশাপাশি আবাদকৃত সবজি বিনামূল্যে অসহায়দের মধ্যে বিতরণের মাধ্যমে তাদের সহায়তা করা।

গত ৮মে বিকালে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জমির উদ্দিন ভাবনের নেতৃত্বে এ কার্যক্রমের শুরু করা হয়। উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা যায়, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম পরিচালিত সালেহ উদ্দিন-হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে সবজি আবাদের জন্য কলেজ মাঠের ১৫ একর জমি বাছাই করে সবজি আবাদের জন্য মাঠ প্রস্তুত করতে মাটি কোপানো হয়েছে। এখন মাঠ সম্পূর্ণ প্রস্তুত দু-একদিনের মধ্যেই জাতের সবজি বীজ রোপন করা হবে।

এ কাজে স্বয়ং হাত লাগিয়েছে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল। কোদাল হাতে নিজেও জমি প্রস্তুত করতে নেমেছিলেন ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে।

FB IMG 1589108698733 picsay
১০মে সকালে প্রস্তুত হওয়া মাঠ উদ্ভোদন করতে এসে পৌর মেয়র সাজেল বলেন, জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন দেশের এক ইঞ্চি জমি যেন খালি না থাকে। সে লক্ষ্যেই ছাত্রলীগ নেতাকর্মীদের মাধ্যমে সবজি চাষের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে রোপণের জন্য পেঁপে, ঝিঙ্গা, ঢ়েঁড়সসহ বেশকিছু সবজি বীজ সংগ্রহ করেছি। জমি প্রস্তুত হয়েছে দু-একদিনের মধ্যেই সকল বীজ রোপন করা হবে। তিনি আরো সাজেল বলেন, উৎপাদিত সবজি বিনামূল্যে পরশুরামে অস্বচ্ছল ও অসহায়দের মাঝে বিতরণ করবো আমরা।

গত কয়েকদিনে দেখা গেছে, কাঁধে কাঁধ মিলিয়ে কোদাল হাতে নিয়ে মাঠ প্রস্তুত করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সবার মাঝেই বিরাজ করছে উদ্দীপনার আমেজ। তাদের উৎসাহ দিতে মাঠে জড়ো হন উপজেলা যুবলীগের সম্পাদক সফিকুল হোসেন মহিম ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান শাহ প্রমুখ।

কার্যক্রম সম্পর্কে উপজেলা ছাত্রলীগের আহবায়ক জমির উদ্দিন ভাবন বলেন, পৌর মেয়রের নির্দেশনা অনুযায়ী আমরা সবজি রোপণের কার্যক্রমে নেমেছি। যেকোন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীরা উদগ্রীব হয়ে আছে। করোনা মহামারির ফলে ভবিষ্যতে যদি কোন খাদ্য সংকট দেখা দেয়, সে পরিস্থিতি সামাল দিতে আমরা এ উদ্যোগ নিয়েছি।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান সাকিব, সদস্য আনোয়ার হোসেন, আব্দুল আহাদ চৌধুরী, আলম, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক রাশেদ সরদার, পৌর ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেনসহ উপজেলা ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা জমি প্রস্তুতের কাজে অংশ নিয়েছেন।

Share this:

  • Twitter
  • Facebook
ShareTweetShare

আরও পড়ুন

বক্সমাহমুদের সাতকুচিয়ায় চেয়ারম্যান জাকির হোসেন’র নির্বাচনী উঠান বৈঠক
পরশুরাম

বক্সমাহমুদের সাতকুচিয়ায় চেয়ারম্যান জাকির হোসেন’র নির্বাচনী উঠান বৈঠক

০৮/১০/২০২১
ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১
আইন-আদালত

ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১

০৭/১০/২০২১
পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেনের নির্বাচনী উঠান বৈঠক
পরশুরাম

পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেনের নির্বাচনী উঠান বৈঠক

০৬/১০/২০২১
ফুলগাজীর দুই ইউপিতে নতুন মুখ, ৪ জন পুনরায় মনোনীত – ফেনীর প্রতিদিন
ফুলগাজী

ফুলগাজীর দুই ইউপিতে নতুন মুখ, ৪ জন পুনরায় মনোনীত – ফেনীর প্রতিদিন

০৬/১০/২০২১
গৃহবধূ অমি নির্যাতনের ঘটনার নতুন মোড়,  আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
ফুলগাজী

গৃহবধূ অমি নির্যাতনের ঘটনার নতুন মোড়, আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

০৩/১০/২০২১
খায়রুল বশর তপন’র জন্মদিনে ফুলগাজীতে ছাত্রলীগ নেতা শামীম’র মিলাদ মাহফিল
ফুলগাজী

খায়রুল বশর তপন’র জন্মদিনে ফুলগাজীতে ছাত্রলীগ নেতা শামীম’র মিলাদ মাহফিল

০২/১০/২০২১

প্রকাশক:
মোঃ জহিরুল ইসলাম (রাজু)

সম্পাদকীয় কার্যালয়:
আল কাশেম মার্কেট,২য় তলা,ফুলগাজী,ফেনী

সামাজিক যোগাযোগ মধ্যমে আমরা

সর্বশেষ সংবাদ

  • ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
  • ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
  • ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।