বুধবার, অক্টোবর ১৩, ২০২১
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
No Result
View All Result
No Result
View All Result
Home আর্ন্তজাতিক

ওমরা পালন করতে বাইক চালিয়ে মক্কার পথে ফেনীর সাঈদসহ ২ বাংলাদেশী যুবক

by Jahirul Islam Raju
2 years ago
ওমরা পালন করতে বাইক চালিয়ে মক্কার পথে ফেনীর সাঈদসহ ২ বাংলাদেশী যুবক

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের দুই তরুণ বাইক নিয়ে মক্কার পথে যাত্রা করেছেন। দীর্ঘ দুই মাস বাইক চালিয়ে তারা সৌদি আরবে পৌঁছাবেন। পবিত্র ওমরা শেষে দেশে ফিরবেন। এই দুই তরুণের নাম আবু সাঈদ ও মাসদাক চৌধুরী। ছোটবেলা থেকেই তাদের ঘোরার নেশা। দেশ-বিদেশ ঘুরে বেড়ানোতে তাদের প্রথম পছন্দ স্থলপথ। ফেনীর ছেলে সাঈদ এবং চট্টগ্রামের ছেলে মাসদাক দুজনই প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।

গত ৫ ডিসেম্বর বাইক নিয়ে তারা পুণ্যভূমি সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। যাত্রাপথে ভারত-পাকিস্তান হয়ে এরপর ইরান-দুবাই অতিক্রম করে তারা সৌদি আরবে পৌঁছাবেন।

আবু সাঈদ জানান, বাংলাদেশের বেনাপোল বর্ডার দিয়ে তারা দেশ ত্যাগ করেছেন। এরপর ভারতের কলকাতা, বেনারস, অমৃতসর, পাঞ্জাব হয়ে তারা ওয়াগাহ সীমান্ত দিয়ে পাকিস্তানের লাহোরে প্রবেশ করেছেন। এই মুহূর্তে ‘ওভারল্যান্ড মুসাফির’ নামের দুজনের এই দলটি পাকিস্তানের লাহোর পেরিয়ে করাচিতে অবস্থান করছেন। এরপর তারা বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে পাকিস্তান-ইরানের সীমান্ত এলাকা তাফতান বর্ডার দিয়ে ইরানে প্রবেশ করবেন। এরপর তারা যাবেন আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব কোনায় অবস্থিত সাত স্বাধীন রাষ্ট্রের ফেডারেশন সংযুক্ত আরব আমিরাতের শারজায়। সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম শহর দুবাই হয়ে সৌদি আরবে প্রবেশ করবেন।

দুর্দান্ত এই যাত্রাপথের বর্ণনা দিতে গিয়ে তারা জানান, প্রায় সারাদিনই তারা বাইক চালান। রাস্তায় ঘনকুয়াশার কারণে কোথাও কোথাও দিনের বেলায় তাদের বিরতি দিতে হয়। এভাবে কখনো দিনে, কখনো রাতে মাইলের পর মাইল পাহাড়-উপত্যকা পাড়ি দিচ্ছেন তারা। জনপদের পর জনপদ পার হচ্ছেন। দুমাসে প্রায় ২০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা সৌদি আরব পৌঁছাবেন।

ওমরার জন্য স্থলপথে বেছে নেয়ার কারণ কী জানতে চাইলে টিমের সদস্য মাসদাক চৌধুরী জানান, ছোটবেলা থেকেই বাইক চালাতে পছন্দ করেন তিনি। মাসদাক মনে করেন, বাইকে ভ্রমণে এক ধরনের স্বাধীনতা আছে। যেখানে খুশি থামা যায়। যেভাবে ইচ্ছা দর্শনীয় স্থানগুলো নিজের মতো করে দেখা যায়। বাংলাদেশ থেকে যেতে যেতে অনেক জনপদ, পাহাড়-উপত্যকা, দেশ-শহর-নগর, সীমান্ত ও প্রকৃতি দেখতে দেখতে পথ পাড়ি দিচ্ছেন তারা। এ আনন্দ অমূল্য। ২৮ ডিসেম্বর পর্যন্ত তারা ৬ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন।

hwyF2mvL1HUT15aililR0llTAkvrGO99pn7Yo4iu
© সংগৃহিত ছবি

এখন তারা পাকিস্তানের করাচিতে আছেন। পাকিস্তান সরকারের অনুমতিপত্র আদায় সংক্রান্ত কাজে এখানে তারা সপ্তাহখানেক অবস্থান করবেন। কাগজপত্র হাতে পেলে পাকিস্তান-ইরান সীমান্ত তাফতান বর্ডার দিয়ে ইরান প্রবেশ করে দুবাইয়ের দিকে এগোবেন বলে জানিয়েছেন টিমের অপর সদস্য সাঈদ। সাঈদ-মাসদাকের এই সফরে অর্থায়ন করে সহযোগিতা করছে ‘রয়েল এন্টারপ্রাইজ, এমআরএফ টায়ার, আইফিক্সিট বিডি ও এমটি হেলমেটস বাংলাদেশ’ নামের ৪টি বেসরকারি প্রতিষ্ঠান।

Share this:

  • Twitter
  • Facebook
ShareTweetShare

আরও পড়ুন

বক্সমাহমুদের সাতকুচিয়ায় চেয়ারম্যান জাকির হোসেন’র নির্বাচনী উঠান বৈঠক
পরশুরাম

বক্সমাহমুদের সাতকুচিয়ায় চেয়ারম্যান জাকির হোসেন’র নির্বাচনী উঠান বৈঠক

০৮/১০/২০২১
ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১
আইন-আদালত

ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১

০৭/১০/২০২১
‘আপু’তে আপত্তি জানিয়ে ‘মা’ ডাকতে বললেন ইউএনও সাবিনা ইয়াছমিন
সারাদেশ

‘আপু’তে আপত্তি জানিয়ে ‘মা’ ডাকতে বললেন ইউএনও সাবিনা ইয়াছমিন

০৫/১০/২০২১
গৃহবধূ অমি নির্যাতনের ঘটনার নতুন মোড়,  আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
ফুলগাজী

গৃহবধূ অমি নির্যাতনের ঘটনার নতুন মোড়, আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

০৩/১০/২০২১
খায়রুল বশর তপন’র জন্মদিনে ফুলগাজীতে ছাত্রলীগ নেতা শামীম’র মিলাদ মাহফিল
ফুলগাজী

খায়রুল বশর তপন’র জন্মদিনে ফুলগাজীতে ছাত্রলীগ নেতা শামীম’র মিলাদ মাহফিল

০২/১০/২০২১
বাকি ইউপি ভোটের তফসিল সেপ্টেম্বরের শেষে
সারাদেশ

৮৪৮ ইউপিতে ভোট ১১ নভেম্বর:ইউপি নির্বাচন ২০২১

২৯/০৯/২০২১

প্রকাশক:
মোঃ জহিরুল ইসলাম (রাজু)

সম্পাদকীয় কার্যালয়:
আল কাশেম মার্কেট,২য় তলা,ফুলগাজী,ফেনী

সামাজিক যোগাযোগ মধ্যমে আমরা

সর্বশেষ সংবাদ

  • ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
  • ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
  • ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।