বুধবার, অক্টোবর ১৩, ২০২১
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
No Result
View All Result
No Result
View All Result
Home জাতীয়

এবার নিজেই আক্রান্ত হলেন ফেনীর সেই করোনা যোদ্ধা ইয়াছিন শরিফ মজুমদার

by Jahirul Islam Raju
1 year ago
এবার নিজেই আক্রান্ত হলেন ফেনীর সেই করোনা যোদ্ধা ইয়াছিন শরিফ মজুমদার

ফেনীর পরশুরামে কোভিড আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের দাফন–কাফনে যিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ ও নেতৃত্ব দিয়ে আসছেন সেই যোদ্ধা এখন নিজেই করোনায় সংক্রমিত হয়েছেন।

তাঁর নাম ইয়াছিন শরিফ মজুমদার (৩৫)। তিনি পরশুরাম উপজেলা যুবলীগের সভাপতি, বিআরডিবির অধীন পরশুরাম কেন্দ্রীয় কৃষক সমবায় সমিতির চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল খালেক মামুন জানান, জ্বর, সর্দি, কাশি দেখা দিলে ২২ জুলাই ইয়াছিন শরিফের নমুনা সংগ্রহ করে নোয়াখালীর আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। আজ রোববার দুপুরে পাওয়া ফলাফলে তাঁর করোনা পজিটিভ এসেছে। তিনি স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন।

দেশে সংক্রমণ শুরু হওয়ার পর থেকে করোনায় কোনো ব্যক্তি মারা গেলে তাঁদের দাফন–কাফনে এগিয়ে এসেছিলেন ইয়াছিন শরিফ। তিনি উপজেলায় ১১ সদস্যের একটি দাফন–কাফন টিম গঠন করেন। তারপর থেকে উপজেলা প্রশাসনের সহায়তায় কোভিড আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের দাফন দেওয়া শুরু করে তাঁর দল। পরশুরামে পৈতৃক বাড়ির এলাকায় এমন অনেকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে করোনায় সংক্রমিত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গেছেন। তাঁদেরও এলাকায় কবর দেওয়ার দায়িত্ব পালন করেন ইয়াছিন শরিফ।

করোনায় সংক্রমিত হওয়ার আগে ইয়াছিন শরিফ জানিয়েছেন, ইতিমধ্যে তিনি ও তাঁর দল প্রায় ৩০ জনকে দাফন দেওয়ার কাজ সম্পন্ন করেছে। বেশ কয়েকজন মৃত ব্যক্তির স্বজনেরা কবর খোঁড়ার জন্য খোন্তা বা কোদাল দিতেও ইতস্তত করেন। বৃষ্টির মধ্যে রাতের অন্ধকারে জেনারেটর জোগাড় করেও কবর খুঁড়ে লাশ দাফন করেছেন। তবু স্বজনেরা কোনো সহযোগিতা করেননি।

দাফনের বাইরে ইয়াছিন শরিফ নিজ উদ্যোগে চলতি মাসের মাঝামাঝি ‘হ্যালো অক্সিজেন’ নাম দিয়ে অক্সিজেন সিলিন্ডার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় করোনা রোগীদের বাড়ি পাঠিয়ে দেওয়ার সেবা কার্যক্রম শুরু করেন। এছাড়াও রাতের অন্ধকারে অসহায় মানুষদের খাবার বিতরণ সহ বেশ কিছু সামাজিক কার্যক্রমে নিজেকে জড়িয়ে রেখেছিলেন এছাড়াও রাতের অন্ধকারে অসহায় মানুষদের ইয়াসিন শরিফ।

আবদুল খালেক মামুন জানান, পরশুরামে ইয়াছিন শরিফসহ এ পর্যন্ত ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজন মারা গেছেন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন সাত–আটজন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৪ জন। বর্তমানে ৩০ জন নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে স্বাস্থ্য বিভাগের পরামর্শ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ইয়াছিন শরিফের চাচা ও পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার বলেন, স্বাস্থ্য বিভাগের পরামর্শে ইয়াছিন শরিফের চিকিৎসা চলছে। তিনি ইয়াছিন শরিফের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

Share this:

  • Twitter
  • Facebook
ShareTweetShare

আরও পড়ুন

বক্সমাহমুদের সাতকুচিয়ায় চেয়ারম্যান জাকির হোসেন’র নির্বাচনী উঠান বৈঠক
পরশুরাম

বক্সমাহমুদের সাতকুচিয়ায় চেয়ারম্যান জাকির হোসেন’র নির্বাচনী উঠান বৈঠক

০৮/১০/২০২১
ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১
আইন-আদালত

ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১

০৭/১০/২০২১
পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেনের নির্বাচনী উঠান বৈঠক
পরশুরাম

পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেনের নির্বাচনী উঠান বৈঠক

০৬/১০/২০২১
গৃহবধূ অমি নির্যাতনের ঘটনার নতুন মোড়,  আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
ফুলগাজী

গৃহবধূ অমি নির্যাতনের ঘটনার নতুন মোড়, আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

০৩/১০/২০২১
খায়রুল বশর তপন’র জন্মদিনে ফুলগাজীতে ছাত্রলীগ নেতা শামীম’র মিলাদ মাহফিল
ফুলগাজী

খায়রুল বশর তপন’র জন্মদিনে ফুলগাজীতে ছাত্রলীগ নেতা শামীম’র মিলাদ মাহফিল

০২/১০/২০২১
পরশুরামের রামপুরে লাখ টাকার মালামালসহ একই দোকানে তৃতীয়বার চুরি
পরশুরাম

পরশুরামের রামপুরে লাখ টাকার মালামালসহ একই দোকানে তৃতীয়বার চুরি

০১/১০/২০২১

প্রকাশক:
মোঃ জহিরুল ইসলাম (রাজু)

সম্পাদকীয় কার্যালয়:
আল কাশেম মার্কেট,২য় তলা,ফুলগাজী,ফেনী

সামাজিক যোগাযোগ মধ্যমে আমরা

সর্বশেষ সংবাদ

  • ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
  • ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
  • ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।