কবির আহমেদ নাছির : মুন্সীরহাট এঞ্জেলস ক্লাবের ১১ ক্রিকেট টুনামেন্টের চ্যাম্পিয়ন ফুলগাজীর বিজয়পুর একাদশ। গতকাল শুক্রবার বিকালে নতুন বাজার উচ্চ বিদ্যালয় মাঠে মুন্সীরহাট এঞ্জেলস ক্লাবের মো বাবু মজুমদারের পৃষ্ঠপোষকতায় ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আনন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক একরাম পাটোয়ারী, আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন, ফুলগাজী বাজার কমিটির সাধারন সম্পাদক জাকির হোসেন, ইউপি সদস্য আবদুল কাদের সমীর, আকবর হোসেন, নাছির উদ্দিন, প্রমুখ খেলায় ১৬ টি দল অংশ গ্রহন করে। ফেনী ক্রিকেট গেইম কে হারিয়ে ফুলগাজী বিজয়পুর একাদশ চ্যাম্পিয়ন হয়।






