জহিরুল ইসলাম জাহাঙ্গীর: শীতকালীন সবচেয়ে জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট। ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের নোয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পহেলা ডিসেম্বর সন্ধ্যায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৯ এর শুভ উদ্বোধন হয়েছে।
এলাকার কৃতিসন্তান ক্রীড়ামোদী আনোয়ারুল আজিম সেলিমের সার্বিক ব্যবস্থাপনায়, এলাকার যুব সমাজকে নিয়ে আয়োজিত এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
উদ্বোধন অনুষ্ঠান টুর্নামেন্টের ব্যবস্থাপক আনোয়ারুল আজিম’র সভাপতিত্বে অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোহাম্মদ ইব্রাহিম, অনলাইন টিভি চ্যানেল ফেনীর তালাশ’র ব্যবস্থাপনা সম্পাদক বিশিষ্ট সমাজসেবক তাজউদ্দীন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী কাজী ফারুক আহমদ নান্টু, এলাকার তরুণ সমাজসেবক সালাউদ্দিন ঝন্টু, তরুণ সমাজসেবক ইমরান হোসেন স্বপন, জিয়াউদ্দিন তুহিন প্রমূখ।
খেলার প্রথম দিনে অংশগ্রহণ করে নোয়াপুর স্টার ক্লাব বনাম করইয়া লায়ন্স ক্লাব।






