বুধবার, অক্টোবর ১৩, ২০২১
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
No Result
View All Result
No Result
View All Result
Home আইন-আদালত

আলোচিত বাবুল আক্তারকে ফেনী কারাগারে স্থানান্তর

by সাজ্জাদ রাকিব
5 months ago

InShot 20210529 225256330ডালিম হাজারী: চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় কারাবন্দি তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফেনী জেলা কারাগারে আনা হয়েছে। তবে কি কারণে তাকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়েছে এ বিষয়ে কিছুই জানাতে পারেননি জেল সুপার আনোয়ারুল করিম।

শনিবার (২৯ মে) দুপুরে তাকে চট্টগ্রাম কারাগার থেকে ফেনী কারাগারের উদ্দেশ্যে বের করা হয়। বিকেল ৫টার দিকে ফেনী কারাগারে আনা হয়।

তবে একটি সূত্র জানায়, কারাগারে বসে একই মামলায় কারাবন্দি অন্য আসামিদের মধ্যে প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন তিনি। তার সম্পৃক্ততা নিয়ে জিজ্ঞাসাবাদে মুখ না খুলতে বিভিন্ন মাধ্যমে আসামিদের চাপ দিচ্ছিলেন বাবুল আক্তার।

এ প্রসঙ্গে ফেনী জেল সুপার আনোয়ারুল করিম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বাবুল আক্তারকে ফেনী কারাগারে অবস্থানের জন্য পাঠানো হয়েছে। ’ তবে কি কারণে হঠাৎ করে তাকে ফেনী কারাগারে পাঠানো হলো এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোডে সন্তানের সামনে নির্মমভাবে খুন হন মাহমুদা খানম মিতু। ছুরিকাঘাত ও গুলি চালিয়ে হত্যা করা হয় তাকে। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছিলেন।

২০২০ সালের জানুয়ারিতে আদালতের নির্দেশে মিতু হত্যা মামলা তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তদন্তে বাবুল আক্তারের সম্পৃক্ততা বেরিয়ে এলে গত ১২ মে তার মামলাটিতে চূড়ান্ত প্রতিবেদন দেয় তারা। এরআগে গত ১১ মে মিতু হত্যা মামলার বাদী বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম পিবিআইতে ডাকা হয়। এরপর তাকে হেফাজতে নিয়ে পরদিন মিতুর বাবার করা মামলায় গ্রেফতার দেখায় পিবিআই। ওই দিন আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ড শেষে গত ১৭ মে আদালতে হাজির করা হলে তিনি স্ত্রী হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকার করেন। শুরুতে রাজি হলেও তিন ঘণ্টা বিচারকের খাস কামরায় বসে থেকে বেঁকে বসেন তিনি। ওই দিন আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। এই মামলায় আরও তিন আসামি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

Share this:

  • Twitter
  • Facebook
Tags: আলোচিত বাবুল আক্তার
ShareTweetShare

আরও পড়ুন

ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
আইন-আদালত

ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

১২/১০/২০২১
ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
ফুলগাজী

ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা

১১/১০/২০২১
ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১
আইন-আদালত

ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১

০৭/১০/২০২১
IMG 20211006200029 picsay
ফুলগাজী

ফুলগাজীতে স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাওলানা সিফাত উল্লাহ গ্রেফতার

০৬/১০/২০২১
‘আপু’তে আপত্তি জানিয়ে ‘মা’ ডাকতে বললেন ইউএনও সাবিনা ইয়াছমিন
সারাদেশ

‘আপু’তে আপত্তি জানিয়ে ‘মা’ ডাকতে বললেন ইউএনও সাবিনা ইয়াছমিন

০৫/১০/২০২১
গৃহবধূ অমি নির্যাতনের ঘটনার নতুন মোড়,  আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
ফুলগাজী

গৃহবধূ অমি নির্যাতনের ঘটনার নতুন মোড়, আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

০৩/১০/২০২১

প্রকাশক:
মোঃ জহিরুল ইসলাম (রাজু)

সম্পাদকীয় কার্যালয়:
আল কাশেম মার্কেট,২য় তলা,ফুলগাজী,ফেনী

সামাজিক যোগাযোগ মধ্যমে আমরা

সর্বশেষ সংবাদ

  • ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
  • ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
  • ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।