বুধবার, অক্টোবর ১৩, ২০২১
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
No Result
View All Result
No Result
View All Result
Home জাতীয়

আমার বাম স্তনে হাত দেয়া ছেলে দুটো আবার তার বাবা মার কোলে ফিরে যাক

by Mh Asif
3 years ago
ফের পিটুনি কোটা আন্দোলনকারীদের রাশেদ রিমান্ডে

ডেক্স নিউজ : কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার ঘটনা কেন্দ্র করে কবিতা লিখেছেন ইডেন কলেজের ইংরেজি সাহিত্যের ছাত্রী খাদিজা ইভ।

‘আশীর্বাদ-২’নামক কবিতাটিতে ছাত্রীদের যৌন নিপীড়নের কথা যেমন প্রকাশ পেয়েছে, তেমনি এ ঘটনার জন্য নিপীড়নকারীদের শক্তিশালী শব্দবাণে বিদ্ধও করেছেন কবি ইভ।

 

সামাজিকমাধ্যম ফেসবুকে প্রকাশের পর পরই কবিতাটি ভাইরাল হয়ে গেছে। শত শত তরুণ-তরুণী এ কবিতা শেয়ার করেছেন।
কবিতাটি তুলে ধরা হল-

আশীর্বাদ-২
আমার বাম স্তনে হাত দেয়া ছেলে দুটো আবার তার বাবা মার কোলে ফিরে যাক,
যে সাতজন টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছিল আমাকে, তারাও ফিরে যাক তাদের প্রেমিকার কাছে।
আশ্রয় নিক প্রিয়তমার বাহুডোরে___
কিংবা আমারই মতো কোনো এক নারীর ছায়াতলে।
আমি জেনে গেছি, এই বাংলা তাদের।
আমি এও জেনে গেছি__
বাংলার বাতাসে ছড়িয়ে পড়েছে কিছু বিষাক্ত কুলাঙ্গারের নিঃশ্বাস,
পরিত্রাণ নেই কোথাও।
আমার স্তনে যে সাত সুপুরুষের চিহ্ন লেগে আছে তারা সংসারী হও।
তাদের কোলে জন্ম নিক ফুটফুটে দুটো মেয়ে__
দিব্যি দিয়ে বলছি, এ আমার আশীর্বাদ।
উল্লেখ্য, গত সোমবার শহীদ মিনারে সরকারি চাকরিতে কোটাপ্রথার সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে কয়েকজন ছাত্রীও ছিল। হামলাকারীরা তাদের চড়-থাপ্পড় দেয়ার পাশাপাশি রাস্তায় ফেলে বেধড়ক পেটায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানের নেতৃত্বে কোটার দাবিতে আন্দোলনরত ১৫-২০ শিক্ষার্থী সোমবার বেলা ১০টা ৫০ মিনিটের দিকে শহীদ মিনারের সামনে দাঁড়িয়েছিলেন।
এ সময় তাদের ওপর হামলা চালান ছাত্রলীগের ১০-১৫ নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ছাত্রলীগের কেন্দ্রীয় স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহসিন হল শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী ও বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন।
হামলার সময় কোটা আন্দোলনের নেতা ফারুক নিচে পড়ে যান। তখন তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় কয়েকজন ছাত্রী আক্রান্তদের রক্ষার চেষ্টা করলে তাদেরও মারধর করে ছাত্রলীগ নেতাকর্মীরা। তাদের মধ্যে ছাত্রলীগের অন্তত আট নেতাকর্মী এক ছাত্রীকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে। এ সময় ওই ছাত্রীকে কাঁদতে দেখা যায়।

Share this:

  • Twitter
  • Facebook
ShareTweetShare

আরও পড়ুন

পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেনের নির্বাচনী উঠান বৈঠক
পরশুরাম

পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেনের নির্বাচনী উঠান বৈঠক

০৬/১০/২০২১
ফুলগাজীর দুই ইউপিতে নতুন মুখ, ৪ জন পুনরায় মনোনীত – ফেনীর প্রতিদিন
ফুলগাজী

ফুলগাজীর দুই ইউপিতে নতুন মুখ, ৪ জন পুনরায় মনোনীত – ফেনীর প্রতিদিন

০৬/১০/২০২১
খায়রুল বশর তপন’র জন্মদিনে ফুলগাজীতে ছাত্রলীগ নেতা শামীম’র মিলাদ মাহফিল
ফুলগাজী

খায়রুল বশর তপন’র জন্মদিনে ফুলগাজীতে ছাত্রলীগ নেতা শামীম’র মিলাদ মাহফিল

০২/১০/২০২১
বাড়ি ফেরা হলো না ফুলগাজীর কলেজছাত্র তৌফিকুল ইসলাম রায়হানের – ফেনীর প্রতিদিন
ফুলগাজী

বাড়ি ফেরা হলো না ফুলগাজীর কলেজছাত্র তৌফিকুল ইসলাম রায়হানের – ফেনীর প্রতিদিন

২৯/০৯/২০২১
ফেনীর ফুলগাজীতে এমপি শিরীন আখতার’র ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ
ফুলগাজী

ফেনীর ফুলগাজীতে এমপি শিরীন আখতার’র ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ

২৭/০৯/২০২১
ফেনীর ফুলগাজীতে এমপি শিরীন আখতার’র ব্যক্তিগত উদ্যোগে চারা বিতরণ
ফুলগাজী

ফেনীর ফুলগাজীতে এমপি শিরীন আখতার’র ব্যক্তিগত উদ্যোগে চারা বিতরণ

১৪/০৯/২০২১

প্রকাশক:
মোঃ জহিরুল ইসলাম (রাজু)

সম্পাদকীয় কার্যালয়:
আল কাশেম মার্কেট,২য় তলা,ফুলগাজী,ফেনী

সামাজিক যোগাযোগ মধ্যমে আমরা

সর্বশেষ সংবাদ

  • ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
  • ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
  • ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।