ফারুক আহমদ শামীমঃ ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের খাজুরিয়া মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় এর অফিস সহকারী মোঃ শহীদ হোসেন বাদল স্যার এর চাকুরী অবসর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) স্কুল অডিটোরিয়াম কক্ষে এই সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নাসির উদ্দীন মজুমদারের সভাপতিত্বে, স্কুল সহকারী শিক্ষক এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি লহিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হক , বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন মজুমদার, উপস্থিত ছিলেন আমজাদ হাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ইব্রাহিম মজুমদার প্রমুখ।
এই সময়ে সদ্য বিদায় প্রাপ্ত শিক্ষক অফিস সহকারী মোঃ শহীদ হোসেন বাদল স্যার এর হাতে বিদায়ী সম্মাননা স্বারক তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।






