সাজ্জাদহোসেনঃ আমজাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাষ্টার আবুল কাশেম সাহেবের জানাজায় রাজনৈতিক ব্যক্তিত্ত পরশুরাম উপজেলা চেয়ারম্যান জনাব কামাল মজুমদার, মুন্সিরহাট ইউনিয়নের চেয়ারম্যান জনাব হারুন মজুমদার, ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি বিশিষ্ট শিল্পপতি জনাব শেখ আব্দল্লাহ,আমজাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব মীর হোসেন মীরু সাহেব এবং ফুলগাজী থানা আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক, ছাগলনাইয়া ব্যবসায়ী সমিতির সভাপতি সহ ,সামাজিক এলাকার সকল শ্রেনীর লোক অংশ গ্রহন করেন,মরহুমের জানাজায় হাজারো লোকের অংশ গ্রহন ঘটে।
আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার বলেন দলের জন্য আবুল কাসেম মাষ্টার ছিলেন নিবেদিত নেতা সব সময় দলের এবং এলাকার লোকের জন্য ওনি কাজ করেছেন তাই ওনার নামে একটা রাস্তা নাম করনের প্রস্তাব রাখেন এর প্রেক্ষিতে কামাল মজুমদার সাহেব বলেন, আবুল কাসেম মাষ্টার ছিলেন আওয়ামী লীগের জনপ্রিয় প্রবীন নেতা,দল কখনো ওনাকে ভুলবে না, ওনার নাম স্মরণ রাখার জন্য ওনার বাড়ীর একটা সড়কের নাম মাষ্টার আবুল কাসেম সড়ক প্রস্তাব রাখা হয় পরবর্তীতে এই রাস্তা আরও আধুনিক করা হবে বলে তিনি আস্বস্ত করেন।
উনি এলাকায় নিঃস্বার্থ ভাবে সকলের জন্য কাজ করেছেন, নিজের অর্থায়নে একটা স্কুল করেছেন মসজিদ করেছেন,এলাকায় চরম শোখের চাঁয়া নেমে এসেছে।
সবাই মরহুমের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামীন যেন মরহুমকে বেহেস্ত বাসী করেন।






