সাজ্জাদ হোসেন রাকিবঃ-ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারকে দেখতে যায় ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুন মজুমদার।এসময় তার ব্যক্তিগত তহবিল থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ফুলগাজী থানা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,ফুলগাজী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন,সাধারণ সম্পাদক জাকির হোসেন।
স্থানীয় নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন- ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,আমজাদহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু,উপজেলা আওয়ামীলীগের সদস্য শাখাওয়াত হোসেন মজুমদার দিদার,সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আল মামুন,৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেলিম চৌধুরী,যুবলীগ নেতা মুনসুর সাইফুল,রাজিব আহমেদ,রিপন প্রমুখ।
এসময় হারুন মজুমদার বলেন- আমি এই পরিবার গুলোর বিষয়ে ঘটনাস্থলে গিয়ে ফেনী জেলা প্রশাসক মহোদয় এবং ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি মুঠোফোন অবহিত করেছি।পাশাপাশি আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে যতটুকু সম্ভব পরিবার গুলো আর্থিক সহায়তা প্রদান করেছি।আশা করি সকল বিত্তবান পরিবারগুলোর পাশে থাকবেন।





