নিজস্ব প্রতিনিধিঃ- ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে গত কিছুদিন আগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুড়ে যায় দুটি পরিবারের প্রয়োজনীয় আসবাবপত্র ও টাকা পয়সা।সব হারিয়ে পরিবারগুলো খুবই মানবেতর জীবনযাপন করছে।
পরিবারগুলোর অসহায়ত্বের কথা শুনে এগিয়ে আসে ছাগলনাইয়া উপজেলার কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আরিফিন আজাদ চৌধুরী বাদল সাথে তাঁর স্ত্রী দিল জাহান আক্তার চৌধুরী।এসময় তাদের ব্যক্তিগত তহবিল থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার প্রতি ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা ও ১০ বান টিন সহযোগিতা করেন।
এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন দেলু, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আবুল হাসেম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,উপজেলা আওয়ামী লীগ সদস্য সাখাওয়াত হোসেন মজুমদার দিদার,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ আল মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মফিজ উদ্দিন মিয়া, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী প্রমূখ।
এছাড়া উপজেলা আওয়ামী লীগ সিনিয়র নেতৃবৃন্দ, আমজাদহাট ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিল।





