ফুলগাজী প্রতিনিধি : বনার্ঢ্য আয়োজনে ফুলগাজী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের ‘৫০ বছর পূর্তি অনুষ্ঠান ঝাঁকঝমকপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপন হয়েছে। শনিবার দিনব্যাপী নানা অনুষ্ঠানমালা পরিবেশিত হয়েছে।
সকাল সাড়ে ৮টায় র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল ৯টায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালিন প্রধান শিক্ষক, জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম পূর্তি অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে আবদুর রহমান বি.কম বলেছেন, ১৯৬৮ সালে স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দু’বছর দাািয়ত্ব পালন করেছি। তৎকালীন সময়ে ২শ টাকা বেতন দিয়ে প্রধান শিক্ষক রাখার মতো স্কুলের অবস্থা ছিল না। তখনকার সময়ে এলাকায় জ্ঞানের আলো ছড়াতে বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষকদের আন্তরিকতাপূর্ণ মনোভাবে এখান থেকে পড়াশোনা করে অনেকে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন।
বিদ্যালয়টি বর্তমানে কলেজ পর্যায়ে উন্নীত সময়ের দাবী। এজন্য যা করা প্রয়োজন অবস্থান থেকে তিনি সহযোগিতা করার আশ্বাস দেন। জাকির হোসেন ও নাছির উদ্দিন পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহবায়ক ও আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার।
সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত স্মৃতি রোমন্থন করেন প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ১৯৭৮ ব্যাচের মাস্টার সিরাজ মিয়া, আবুল কালাম আজাদ, ৮০ ব্যাচের একেএম রফিকুল হক, ৭৯ ব্যাচের নাসির উদ্দিন মজুমদার ও ৯১ ব্যাচের গৌতম সরকার।
বিকাল ৩টায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন। বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী জামাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: এনামুল হক, উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাসেল আহম্মেদ চৌধুরী, জেলা যুবলীগের সাধারন সম্পাদক শুসেন চন্দ্র শীল ও ছাত্রলীগ সাধারন সম্পাদক জাবেদ হায়দার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, স্বরনিকা সম্পাদক আজিম ভূঁঞা মিলন, এড. তসলিম উদ্দিন, এড. জয়নাল আবদীন, স্বরণিকা সদস্য সচিব রফিকুল ইসলাম কিরন প্রমুখ।
সন্ধ্যা ৭টায় থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।






