নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার ফেনী সফরে আসছেন পুলিশের এডিশনাল আইজি (প্রশাসন) মো: মোখলেছুর রহমান বিপিএম (বার)।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মহিপাল পল্লী বিদ্যুত অফিস সংলগ্ন প্রস্তাবিত পুলিশ অফিসার্স ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
পরে তিনি সেখানে সুধী সমাবেশে অংশ নেবেন।
এ উপলক্ষ্যে সমাবেশ মঞ্চ তৈরির কাজের অগ্রগতি দেখতে গতকাল মঙ্গবার পরিদর্শন করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
এসময়ে পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর) মো: খালেদ হোসেন সহ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে সুধী সমাবেশ সফল করতে পৌরসভার লিবার্টি সুপার মার্কেটের দলীয় কার্যালয়ে জরুরী সভা করেছে আওয়ামীলীগ।
সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি আবদুর রহমান বি.কম ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি অংশ নেন। সভায় আশা প্রকাশকরা হয় বৃহস্পতিবার সুধী সমাবেশে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড, সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন, অপরাপর উপজেলা সমূহ থেকে বিপুল লোকসমাগম হবে।





