ওসি হুমায়ূন কবিরকে বাদ দিয়ে কার ইশারায় সেদিন প্রদীপ যোগদান করেছিলো টেকনাফ থানায় এমন প্রশ্ন করেছেন অনেকেই! ?
এসব বিষয় নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশে ৮ আগস্ট সন্ধ্যায় ওসি হুমায়ুন কবির তার ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাস দেন।
পাঠকদের সুবিধার্থে তা হুবহু তুলে ধরা হলো :
“তিনি দুষ্টু চক্রের অপরাধ সম্পর্কে আইজিপি ড. বেনজির আহমেদ কে সরাসরি কিছু বলতেও চান বলে জানিয়েছেন,নিবেদন পুলিশ বাহিনীর প্রতি….
পুলিশ বাহিনীকে নিজের স্বার্থে এসবের উত্তর জানা দরকারঃ-
★১৬ অক্টোবর,২০১৮ তারিখে ফেনীর ফুলগাজী থানার ওসির দায়িত্বে থাকা এক অফিসার অব্যহতি চেয়ে অন্য যে কোন জেলায় বদলীর প্রার্থনা করে বর্তমান ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রাম বরাবর দাখিলকৃত আবেদন পেয়ে স্যার সরাসরি ঐ অফিসারকে ফোন করে জানতে চান–কোন কোন পুলিশ সুপারের অধীনে তিনি ওসি’র দায়িত্ব পালন করেছেন? ৪ জন পুলিশ সুপারের নাম বললে ডিআইজি মহোদয় সকলের সাথে কথা বলেন, একই সময়ে কক্সবাজারের পুলিশ সুপারের সাথেও। আলোচনার পর Assignment দিয়ে টেকনাফ থানার উদ্দেশ্যে কক্সবাজার বদলীর আদেশ করেন ডিআইজি মহোদয়। যে সন্ধ্যায় বদলীর আদেশটি করেন, ঠিক সে সন্ধ্যায় বর্তমান এসপি কক্সবাজার প্রদীপকে মহেশখালী থেকে টেকনাফে বদলীর আদেশ পাঠানোর আগেই রাতারাতি টেকনাফ থানায় যোগদান করান।
পরদিন যাচাই করে বদলী করা অফিসারটি কক্সবাজারে যোগদান করে এসপি’র কাছ থেকে যা যা আচরণ পেয়েছিলেন তা সে প্রত্যাশা করেনি কখনো। উর্ধ্বতনে নালিশ করেও সুফল আসেনি বরং তার চোখের সামনে নেমে এসেছিল অমানিশার অন্ধকার। কক্সবাজারের পরবর্তী দিনগুলো কাটাতে হয়েছিল তাকে অমানসিক অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে। অবশেষে মুক্তি মেলে রেঞ্জ অফিসের ছোট্ট একটি বদলীর মধ্য দিয়ে। তবে মনটা ভেঙ্গে গেছে তার। চাকুরী করার মানসিকতাও পুরোপুরি সঞ্চয় করতে কষ্ট হচ্ছে ঐ অফিসারের।
★ ২২ মাস আগে টেকনাফ থানায় ওসি হিসেবে যোগদান করার কথা ছিল কার?
★ কাদের আশির্বাদে প্রদীপের রাতারাতি নাটকীয়ভাবে মহেশখালী হতে টেকনাফে যোগদান?
★তার চাকুরীর খতিয়ান কার অজানা আছে?
★ এসআই থেকে ইন্সপেক্টর পর্যন্ত প্রদীপ কতবার কক্সবাজারে?
★ শুধু কক্সবাজার-সিএমপি-কক্সবাজার কেন হবে তার চাকরীর ক্ষেত্র?
★কক্সবাজার ও সিএমপিতে এক প্রদীপ কতবার ডুবিয়েছে বাংলাদেশ পুলিশের ইমেজকে?
★ সাধারন জনগন যা জানেন তা কি তার উর্ধ্বতন কতৃপক্ষের অজানা ছিল?
এ বাহিনীর স্বার্থে বাহিনীকেই জানতে হবে এসব প্রশ্নের উত্তর।”






