ফুলগাজীতে সড়ক দূর্ঘটনায় নিহতদের লাশের মিছিলটিকে আর দীর্ঘ হতে দিতে পারি না। লাগাম টেনে ধরা আবশ্যক। আর কোন হতাহতের ঘটনা দেখতে চাই না আমি।
আমার জন্যেও চাই নিরাপদ সড়ক। প্রতিদিন রাত পোহালেই ঘরের বাইরে পা ফেলতে হয় দেশের শিশু থেকে বৃদ্ধ, কিশোর-যুবক, পুরুষ-মহিলা, ছোট-বড়, শিক্ষক-শিক্ষার্থী, ধনী-গরীব, ডাক্তার-ইঞ্জিনিয়ার, কবি-সাহিত্যিক ,গুরু-শিষ্য, রাজা-প্রজা, এমপি-মন্ত্রী, জজ-ব্যারিস্টার-উকিল, পুলিশ-পাবলিক সকলকে।
চোখ দুটো কয়েক সেকেন্ডের জন্য বন্ধ করুন। ভাবুন তো আপনার পরিবারের কেউ ঘরের বাইরে গেলেন আর ফিরলেন রক্তাক্ত বিকৃত লাশ হয়ে। আর তিনি যদি পরিরারের প্রধান বাবা বা মা কিংবা সর্বকনিষ্ঠ স্কুলগামী আহ্লাদের ছোট মেয়ে বা ছেলেটি হয়, তবে কেমন লাগবে বলুন তো ?
আমাদের সকলেরই নিরাপদ সড়ক দরকার। থামিয়ে দেয়া দরকার আজই, এখনই।
তাই আর নয়—
# অদক্ষ চালক।
#রেজিষ্ষ্ট্রৈশন বিহীন গাড়ী।
#অতিরিক্ত যাত্রী বোঝাই।
# হ্যালমেটবিহীন মোটর সাইকেল চালানো।
এসব অনিয়ম ঠেকাতে পারবে একমাত্র পুলিশই।
–
সম্পাদনা : জে আই রাজু।






